
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৎপরতায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ৩টায় জয়াগ ইউনিয়নের ভাওর কোট ও নগর পাড়া এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে নোয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতীকারী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে নেতাকর্মীরা সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে নেতৃত্ব দেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মো. ইব্রাহীম খলিল। তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার, জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার পুনরুদ্ধারের কর্মসূচি তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন, কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাছির মজুমদার, কেন্দ্রীয় সদস্য **মো. সাজু মিজি (সজিব)**সহ স্থানীয় নেতারা। এছাড়া আব্দুল মান্নান ভূঞা, আবুল কালাম, কারী, বাবুল মিজি, নূর হোসেন মন্দার, মামুন সওদাগর ও আব্দুল রহমান পাটোয়ারিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, “বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় একমাত্র বিকল্প। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তাঁকে নির্বাচিত করতে প্রতিটি ভোটারের সহযোগিতা অপরিহার্য।”
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নেতারা আশা প্রকাশ করেন, জয়াগ ইউনিয়নসহ সোনাইমুড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।
আপনার মতামত লিখুন :