প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

চাটখিলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের সহকারী সদস্য সচিব মাঃ শাহাব উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম, মাওলানা বেলাল হোসেন, আবু তৈয়ব প্রমুখ।

সভায় অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মানুষের নিরাপত্তার অঙ্গীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগণ সম্পূর্ণ আশঙ্কামুক্ত নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারবেন। এছাড়া তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং চাটখিল-সোনাইমুড়ী নিয়ে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই দীর্ঘদিন পর জনগণ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। জনগণ যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে প্রশাসনকে সর্বদা তৎপর থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মহিউদ্দিন হাসান, নায়েবে আমির ওমর ফারুক, পৌর আমির মাওলানা আখতার হোসেন, মাওলানা মোঃ হানিফ, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি নূর হোসেন রিয়াজ।

আরও পড়ুন

  • . এর আরও খবর