
দাগনভূঞা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সৌভিক রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :