প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো ৩ দিনের সুন্নি ইজতেমা

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে প্রতি বছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী সুন্নি ইজতেমা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় আশেকে তরিকতের এই বৃহৎ ধর্মীয় সমাবেশ।
ইজতেমার শেষ দিনে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিশ্বব্যাপী দুর্ভিক্ষ, মহামারি, সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে মানবজাতির হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি দেশের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমা চলাকালে কোরআন-হাদিসের আলোকে বয়ান, জিকির-আজকার ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে “পবিত্র সুন্নি ইজতেমা ২০২৬” সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর