প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে দুর্বৃত্তের আগুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি :

সেনবাগ উপজেলার বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয়ের দুইতলা ভবনের একটি শ্রেণিকক্ষ এবং কক্ষে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চ ও বৈদ্যুতিক পাখা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন।

রবিবার বিকেল সোয়া ৫টার দিকে বিজবাগ ইউনিয়নের বক্সীরহাট বাজার সংলগ্ন বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রিয়াদ মাহমুদ বলেন, “আমরা পৌঁছানোর আগেই বিদ্যালয়ের একটি কক্ষ পুড়ে যায়।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার ফারভেজ জানান, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছে।”
ওসি আবুল বাশার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত চলছে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর