প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৬

‘মিডিয়ায় মিথ্যাচারকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন’ — ডা. মানিক

দাগনভূঞা প্রতিনিধি :

ফেনী–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা মিথ্যাচার করছেন, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।”

রোববার দাগনভূঞার রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা মায়ের কোলের শিশুর মতো নিরাপদে থাকবেন। যারা নারীদের ব্যবহার করে জামায়াতকে বিতর্কিত করছে, জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর