প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৬

সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে জেলখানা- ফখরুল ইসলাম

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে সোমবার সকালে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান সমাজে নয়, তাদের স্থান হবে জেলখানা। জনগণের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, দেশের শান্তি ও উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা সন্ত্রাস ও চাঁদাবাজি। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহছান উল্লাহ মানিক, বিএনপির নেতা আব্দুল খালেক ভুঁইয়া, গোলাম রাব্বানী বিপ্লব ও শাহাজাহান মিয়া।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর