প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৬

সফিগঞ্জে ভুলুয়া খালের ওপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

হারুনুর রশিদ, রিপোর্টার

সদর পশ্চিম অঞ্চলের ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারের উত্তর পাশ দিয়ে প্রবাহিত ভুলুয়া খালটি বর্তমানে দখলদারদের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এ খালের জমি দখল করে এক শ্রেণির ভূমিদস্যু নির্মাণ করেছে পাকা ও আধাপাকা বহু দোকানঘর।

খালের দক্ষিণ পাড়ে রয়েছে সুজায়েত উল্লাহ সড়ক। খাল ও সড়কের মাঝের সরকারি জায়গায় এসব অবৈধ স্থাপনা গড়ে তোলায় সংকুচিত হয়ে পড়েছে সড়ক, বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল, আর বেড়ে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়রা জানান, অবৈধ দখল ও স্থাপনার কারণে বর্ষা মৌসুমে খালের পানি প্রবাহ ব্যাহত হয়, ফলে আশপাশের শত শত একর কৃষিজমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়েছে।

এ অবস্থায় স্থানীয় জনসাধারণ দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার ও জনস্বার্থে খালটি মুক্ত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর