
চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
চাটখিল থানাধীন ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের মোল্লারহাট বাজার সংলগ্ন দক্ষিণ ব্রিজের ওপর অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত তুষার (২০) ও বাদশা নাইম (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত তুষার সানুখালী পঞ্চায়েত বাড়ির এবং বাদশা নাইম সানুখালী সরকার বাড়ির বাসিন্দা।
তাদের হেফাজত থেকে এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :