• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৬

৫৩তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি মো. আলী হোসেন ফকির।

তিনি তার বক্তব্যে বলেন, “অতীতে পুলিশ সদস্যরা রাষ্ট্রের নিয়ম মেনে সঠিক দায়িত্ব পালন করলে আজ আমাদের সন্তানদের জীবন দিতে হতো না।” তিনি আরও বলেন, “থানায় আমাদের আপ্যায়নের জন্য যে অর্থ বরাদ্দ থাকে, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে ব্যবহার না করে আমরা নানা অজুহাত দেখাই। আমরা বলি, এটা পুলিশের কাজ নয়, ওটা পুলিশের কাজ নয়। এর ফলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, তারা এখন আমাদের বিশ্বাস করতে চায় না। পুলিশ ছাড়া কোনো সমাজব্যবস্থাই কার্যকরভাবে চলতে পারে না। পুলিশকে আগামীর রাষ্ট্র গঠনে আইন মানার দায়িত্ব নিতে হবে।”

অনুষ্ঠানে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খানের সভাপতিত্বে উপ-কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর