প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৬

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্মচারীরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সেখানে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিসের অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু এবং সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন।

বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ বিষয়ে একটি পে-স্কেল কাঠামো গঠন করা হলেও এর প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ভূমি অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর