প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথ বাহিনী

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী। এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় যৌথ বাহিনী র সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় সভাও করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোটের দিন সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর এ ধরনের টহল ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর