প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে কাজী মফিজের নির্বাচনী মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার :
নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনে কাপ পিরিচ প্রতীকের সতন্ত্র  সাংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নির্বাচনী মহিলা জনসভা ৩ নং ডুমুরিয়া ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড ডুমুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারী  বিকেলে প্রায় এক হাজার মহিলা কর্মী ও নেত্রীবৃদ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মফিজুর রহমান সাহেবের সুযোগ্য  সন্তান কাজী মোহাম্মদ ফরহাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান মোহাম্মদ জাফর, জামাল উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।

সেনবাগের উত্তরাঞ্চল কাজী মফিজুর রহমানের দূর্গ হিসেবে বক্তারা সকলেই বলেন কাজী সাহেবের অবদান ও উন্নয়ন তাঁর নির্বাচনী এলাকার দ্বার প্রান্তে রয়েছে এর আগে তিনি একজন নির্বাচিত সফল  সেনবাগ উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাও ছিলেন। সাদা মাটা এই মানুষের বন্ধু শুধুই জনগণ। তার নেই কোন সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ বাহিনী। তিনি নির্বাচনে জয়ী হলে প্রত্যেক ইউনিয়নে মহিলাদের বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, দর্জি সেলাই প্রশিক্ষণ, গবাদি পশু ও হাঁস মুরগি পালন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করতে প্রতিশ্রুতি প্রদান করেন। বখাটেদের দৌরাত্ম থাকে মেয়েরা নিরাপদ লেখাপড়া করতে পারবে ঝরে পড়া মেয়েদের প্রয়োজনীয় প্রশিক্ষণেী মাধ্যমে চাকরী ও অসহায় মেয়েদের বিয়ের সময় প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

বিধবা ভাতা বয়স্ক ভাতা ঘুষ চাড়াই সবত্র নিশ্চিত করা হবে। বিগত সময়ে বন্য ও করেনাকালীন তিনি জনগণের দ্বারপ্রান্তে সাহায্য পৌছে দিয়েছেন। জনগণের সেবক মানবতারকান্ডারী হিসেবে  তিনি পরিবর্তনের যে হাওয়া শুরু করছেন সেনবাগ বাসী আগামী ১২ তারিখ সারাদিন কাপ পিরিচ মার্কায় বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে নেতা কর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর