
স্টাফ রিপোর্টার :
নোয়াখালী -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সদর উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ৭নং ধর্ম পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরদরবেশ গ্রামে হাজী আলী মাঝি সমাজ কর্তৃক আয়োজিত মহিলা সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাশেদুল হাসানের সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এডভোকেট এম এস মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জিয়া সাইবা ফোর্সের সহ সভাপতি মোঃ আজাদ হোসেন, উত্তর ওয়াপদা বাজার আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সাবেক ৭নং ধর্ম পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাজিম মেম্বার বক্তব্য রাখেন।
তাছাড়া মহিলা সমাবেশটি ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা মোঃ ইউসুফ, ছাত্রদল নেতা সোহেল রহমান,যুবদল নেতা ইয়াছিন, বিএনপি মহিলা নেত্রী, খালেদা রহমান,সাহাব উদ্দিন মেম্বার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা সহযোগিতা করেন।
বক্তারা নোয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির ধানের শীষ মার্কার বিজয়ের লক্ষ্যে নানান প্রতিশ্রুতি দেন।
আপনার মতামত লিখুন :