
সেনবাগ প্রতিনিধি :
সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সিইও আলহাজ মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি। সঞ্চালনা করেন মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কানকিরহাট ডিগ্রি কলেজের সিনিয়র লেকচারার আবদুল জাব্বার প্রমুখ।
এছাড়াও শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :