প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কথিত ধর্ষণের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি করে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

উপজেলা প্রতিনিধি, সদর :
হাতিয়া উপজেলার চানন্দীতে কথিত ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে নোয়াখালী জেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য ও দফতর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) অ্যাড. রবিউল হাসান পলাশ গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এক বিবৃতিতে জানান, চানন্দীতে কথিত ধর্ষণের যে কথা প্রচার করা হচ্ছে, তা একটি বিশেষ দলের সাজানো নাটক।
অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে জনৈক এনএসপি সন্ত্রাসীর হামলায় আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কারও পক্ষে গিয়ে ধর্ষণ করা অবাস্তব এবং এটি নিছক গুজব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির ভোটের পর থেকে হাতিয়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সংখ্যালঘুদের বাড়িঘরে বর্বরোচিত হামলা চালিয়ে নারকীয় পরিস্থিতি থেকে সৃষ্টি করা হয়েছে।
বিএনপি নেতারা এ ধরনের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ সহনশীলতায় বিশ্বাস করে সকলকে গণতান্ত্রিক রায় মেনে নিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর