প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সুধারাম থানা পুলিশের অভিযানে ছয়টি চোরাই গরু জব্দ

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানার পুলিশ অভিযান চালিয়ে ছয়টি চোরাই গরু জব্দ করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ধর্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজাম উদ্দিনের বাড়ির পাশের একটি বাগান থেকে একটি বাছুর ও পাঁচটি গাভী উদ্ধার করা হয়।

মালিকানা বিহীন এসব গরু সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ গরুগুলোকে চোরাই বলে ধারণা করছে। জব্দকৃত ছয়টি গরুর মধ্যে একটি এক বছর বয়সী বাছুরসহ সাদা-কালো রঙের অস্ট্রেলিয়ান গাভী, একটি লাল-সাদা রঙের জার্সি গাভী, একটি লাল-সাদা রঙের অস্ট্রেলিয়ান গাভী এবং দুটি কালো রঙের অস্ট্রেলিয়ান গাভী রয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা।

জব্দকৃত গরুগুলো বর্তমানে সুধারাম থানা পুলিশের হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর মালিকানা নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশের সকল থানায় গরুর ছবিসহ বেতার বার্তা প্রেরণ এবং আদালতে অবহিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর