
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী শহিদ ভুলু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ৪৪ রানে জয়ী নোয়াখালী দল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬-এর নোয়াখালী পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইকবাল বাহার আজাদ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের সংগঠক এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে জেলা দল সিরাজগঞ্জ জেলা দলকে ৪৪ রানে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে। টস জিতে সিরাজগঞ্জ নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ৫০ ওভারে নোয়াখালী ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে সিরাজগঞ্জ ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রানে গুটিয়ে যায়।
ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য আশরাফুলকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়। দর্শক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে ম্যাচটি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :