প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজ আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি কলেজে দীর্ঘ সময় ধরে ছবি এবং আর্টের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের প্রতিভা ফুটিয়ে তুলতে কাজ করে যাচ্ছে এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব । আর্ট প্রদর্শনী, ক্যাম্পাস ফোকাসড ফটোগ্রাফি প্রতিযোগিতা সহ দেশের বিভিন্ন স্থানে নানা চিত্র প্রদর্শনীর মাধ্যমে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও ছাপ রেখে চলেছেন এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব-এর ২০২৬ সেশনের কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ক্লাবের আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার ও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এবং ক্লাবের  উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলমের উপস্থিতিতে এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের কার্যনির্বাহী কমিটি -২০২৬ এর অনুমোদন দেওয়া হয়।

এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব ২০২৬ কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে আবুল হাসনাত রিজভী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহী শাহরিয়ার কে মনোনীত করা হয়েছে।

এছাড়াও উক্ত কমিটিতে ছাত্র পরামর্শক হিসেবে রয়েছে  প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ হাসান এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি তৌহিদ ওসমান অনু, যুগ্ম সাধারণ সম্পাদক: সাফওয়ান ইবনে হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক  ইহসানুল সামি,

যুগ্ম সাংগঠনিক সম্পাদক  নার্ছিন আক্তার মারইয়াম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক  শাহারুল আলম, জনসংযোগ সম্পাদক  আশ্রাফিয়া সুলতানা, যুগ্ম জনসংযোগ সম্পাদক  সুমাইয়া ইসলাম সুমু, যুগ্ম জনসংযোগ সম্পাদক  আব্দুল জলিল, অর্থ সম্পাদক সামিয়া সুলতানা, ভিডিও বিষয়ক সম্পাদক  আবদুল আজিজ, দপ্তর সম্পাদক ইমাম হাছান হৃদয়, যুগ্ম দপ্তর সম্পাদক হামদে রাব্বি, ক্লাব উন্নয়ন সম্পাদক  বুশরা করিম,যুগ্ম ক্লাব উন্নয়ন সম্পাদক নীলিমা নিজাম নিজু, গ্রাফিক্স ডিজাইনার  তাহমিদ আল আববার চৌধুরী।

সভায় এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের  কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে  কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ  বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর