প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ অবিলম্বে এই অন্যায্য যুদ্ধ বন্ধ কর — বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ

ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই অন্যায্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর ইসরায়েলি জায়নবাদ ইরানে যে সামরিক হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন, মানবতা ও ন্যায়বিচারের পরিপন্থী। এই আগ্রাসন বিশ্বশান্তির জন্য ভয়াবহ হুমকি।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “ইরানের শীর্ষ নেতৃবৃন্দের বাসভবন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে বোমা বর্ষণ করছে, তা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোর সামরিক ঘাঁটি ব্যবহার করে কার্যত তাদেরও এই অন্যায় যুদ্ধ শরু করছে। এতে বিশ্ব আবারও মানব বিধ্বংসী যুদ্ধের মুখে পড়েছে।”

হারুনার রশীদ ভূঁইয়া সারা বিশ্বের স্বাধীনতা ও শান্তিকামী জনগণকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই অন্যায্য যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর