প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নোসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  মাইজদী হাউজিং এলাকার একটি রেস্টুরেন্টে এ মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজটির সাবেক উপাধ্যক্ষ ও ফেনী ফুলগাজী সরকারি কলেজ-এর অধ্যক্ষ ড. লোকমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গোলাম মাওলা, বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট বরকত উল্লাহ রাশেদ এবং বিভাগের সাবেক শিক্ষার্থীগণ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগের বর্তমান শিক্ষার্থী সুমন, কাজী আশরাফ, আজিজ, আমির ও সাকিবসহ অন্যান্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এ ধরনের মিলাদ মাহফিল ও ইফতার আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর