
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
প্রকাশিত হয়েছে হাতিয়া উপজেলার ছেলে এম এ জিন্নাহ-র দ্বিতীয় কাব্যগ্রন্থ।
দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান এম এ জিন্নাহ বর্তমানে সাহিত্য ও পেশাগত জীবনে সমানতালে এগিয়ে চলেছেন। তাঁর লেখা বই একটি ইতিমধ্যে এবারের অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। বইটির নাম “বিষাদ নদীর আর্তনাদ। প্রেম, বিরহ, এবং ভালোবাসার সংমিশ্রণে লিপিবদ্ধ করা প্রতিটি কবিতা। পাঠকমহলেও রয়েছে ব্যাপক সাড়া।
এম এ জিন্নাহ হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিডিএসপি বাজার এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই মেধা ও সৃজনশীলতায় আলাদা পরিচিতি গড়ে তোলা এই তরুণ লেখক শিক্ষা জীবন শেষ করেই দেশের সেবায় যুক্ত হয়েছেন।
২০২২ সালে তিনি হাজী ফাজিল আহমেদ দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন নোয়াখালী সরকারি কলেজ-এ। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ পেশাগত জীবনে প্রবেশ করে বর্তমানে তিনি আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে কর্মরত রয়েছেন। দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় কর্তব্য পালনের পাশাপাশি তিনি সাহিত্যচর্চাকেও সমান গুরুত্ব দিয়ে আসছেন।
মাদ্রাসায় অধ্যয়নকাল থেকেই তাঁর লেখালেখির সূচনা। ধীরে ধীরে তাঁর লেখনী পরিণত হয় এবং দেশের প্রথম সারির জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিতভাবে লেখা প্রকাশ পেতে থাকে। পাশাপাশি বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনেও তিনি একাধারে লিখে আসছেন। তরুণ বয়সেই তাঁর লেখনীতে ফুটে ওঠে প্রেম, বিরহ, জীবনবোধ ও সমকালীন অনুভূতির গভীর প্রকাশ।
এম এ জিন্নাহ-র কবিতাগুলো একটি হলো ‘নিষিদ্ধ কারফিউ’। কবিতাটি প্রেম এবং আবেগের মিশ্রণে সাজানো।
আমি হাজার বছর কারাবরণ করতে রাজি
যদি সেল হয় তোমার বুক,
নির্দ্বিধায় দণ্ডপ্রাপ্ত কয়েদির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবো,
যদি আশ্রয়স্থল হয় তোমার উষ্ণ আঁচল।
দুচোখের ঘোর নেশায় —
অনন্তকাল বন্দি হতে রাজি আমি,
যদি তুমি আকড়ে ধরে রাখার চুক্তিপত্রে সাক্ষর করে দাও।
আমি সব নিষিদ্ধ কারফিউ ভেঙে
তোমার কাছে ফিরতে রাজি,
যদি তুমি থেকে যাওয়ার প্রতিজ্ঞা দিতে পারো।
কড়াকড়ি সমস্ত লকডাউন উপেক্ষা করে—
তোমার ঠোঁটে বসিয়ে দিতে পারি প্রণয়ের চুম্বন,
যদি তুমি শেষ অব্দি ভালোবাসার কথা দিতে পারো।
ভূপৃষ্ঠের এ ক্ষুদ্র দূরত্ব —
আমি চোখবুঁজে পাড়ি জমাবো হিসেবের সংখ্যা ভুলে,
যদি অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকো তুমি ।
অন্ধকার সমস্ত রজনী আমি নির্ঘুমে পার করবো—
যদি পাশে থাকো প্রতিশ্রুতি নিয়ে।
তোমার স্নিগ্ধ স্পর্শ পাওয়ার লোভে—
আমি পার করতে রাজি হাজার বছরের পুরনো সড়ক।
তবুও তুমি থাকো,
আমি নিষিদ্ধ সব কারফিউ অমান্য করে —
তোমাকে আমার করে রেখে দিবো।
প্রেম, বিরহ, আবেগ এবং মায়া’র মিশ্রণে সম্প্রতি প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা প্রকাশ করেছে GEN-Z Publishers। বইটি মূলত প্রেম ও বিরহের সম্মিলিত অনুভূতির কাব্যিক উপস্থাপন। সহজ-সরল ভাষায় হৃদয়ের গভীর আবেগ প্রকাশ করাই এ গ্রন্থের বিশেষত্ব।
বইটির ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে, যাতে পাঠকরা সহজেই বইটি সংগ্রহ করতে পারেন। সাহিত্যপ্রেমীদের কাছে এম এ জিন্নাহর এই নতুন কাব্যগ্রন্থ ইতোমধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দ্বীপাঞ্চল হাতিয়া থেকে উঠে আসা এই তরুণ লেখকের সাফল্য স্থানীয় তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই মনে করছেন সচেতন।
আপনার মতামত লিখুন :