প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মার্চ, ২০২৬

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: গাছ কাটায় আতঙ্কে পরিবার

স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় বিরোধপূর্ণ ওয়ারিশি জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আছমা আক্তার (৩৩) নামের এক গৃহিণী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

থানায় দায়ের করা অভিযোগে আছমা আক্তার  করেন, উপজেলার ০৯নং দেওটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের দুর্গা দৌলতপুর (গিরেন্দ্র উকিলের বাড়ী) এলাকায় তাদের ওয়ারিশি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।

অভিযোগে বলা হয়, গত ১ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষরা নবগ্রাম সাকিনস্থ তাদের বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক তিনটি বড় আকাশমনি গাছ কেটে ফেলে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। কাটা গাছ ইরি ধানের ক্ষেতে ফেলে দেওয়ায় ধানক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আছমা আক্তারের ভাষ্য, গাছ কাটায় বাধা দিলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং লাঠিসোঁটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অবনতির আগেই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপই এখন সময়ের দাবি।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা ওসি কবির হোসেন  জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর