প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২৬

বিশিষ্ট জনের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে চাটখিল উপজেলা প্রেসক্লাব।
সোমবার (২ ফেব্রুয়ারি) চাটখিল পৌরবাজারে অবস্থিত স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্ট-এর হলরুমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সুলতান।

এ সময় বক্তব্য রাখেন, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকি ফরহাদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়া, সাংবাদিক রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক ইয়াসিন চৌধুরী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।

আরও পড়ুন

  • . এর আরও খবর