
নিউজ ডেস্ক :
স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরীকে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী উক্ত কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপর প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তাঁর স্থলে মো. কামরুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। কামরুজ্জামান চৌধুরী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের কৃর্তি সন্তান।
আপনার মতামত লিখুন :