• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে মাইজদীতে প্রাণের আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার (৮ মার্চ) বিকেলে মাইজদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রান (PRAAN)-এর উদ্যোগে আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে লিঙ্গ-বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতিনিধি, তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, এনজিও প্রতিনিধি, নারী নেতৃত্বাধীন সংগঠন ও কৃষক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জে. এম. মিজানুর রহমান খান, নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার।

সংলাপে বক্তারা নারী ও লিঙ্গ-বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। তারা নারীর নিরাপত্তা, সমান অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনএফপিএর ফিল্ড মনিটরিং অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রানের প্রকল্প সমন্বয়কারী পারভিন সুলতানা কলি। সংলাপ শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর