• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে টিম অব ভলেন্টিয়ারের নারী সদস্যদের পুরষ্কার প্রদান

উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন টিম অব ভলেন্টিয়ারের উদ্যোগে নারী সদস্যদের সম্মাননা প্রদান ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ১৩৯তম কার্যক্রম হিসেবে ৮ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“আমরা নারী, আমরা পারি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নারীর আত্মমর্যাদা, নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের নারী বিষয়ক সম্পাদক স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। আলোচনা পর্বে বক্তারা ইসলামে নারীর মর্যাদা ও দায়িত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমে নারীর অংশগ্রহণ, আত্মনির্ভরতা ও নেতৃত্বে নারীর অগ্রযাত্রা, পবিত্র রমজানে আত্মশুদ্ধি এবং অনলাইন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সক্রিয় নারী সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং উপস্থিত নারীদের মাঝে বই বিতরণ করা হয়। পরে দেশ, সমাজ ও সংগঠনের সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ জোরদারে ভবিষ্যতেও টিম অব ভলেন্টিয়ার বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর