
উপজেলা প্রতিনিধি, সদর :
এইচআইভি, হেপাটাইটিস-বি ও সিফিলিস সংক্রমণ প্রতিরোধে ট্রিপল এলিমিনেশন (TE) কর্মসূচি বাস্তবায়ন জোরদার করতে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মাইজদী সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ট্রিপল এলিমিনেশন কর্মসূচির আওতায় এইচআইভি, হেপাটাইটিস-বি ও সিফিলিস প্রতিরোধ, রোগ নির্ণয়ের সঠিক পদ্ধতি, পরীক্ষার মানোন্নয়ন এবং তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও সুবর্ণচর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক, বিভিন্ন মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মেডিকেল টেকনোলজিস্টদের ট্রিপল এলিমিনেশন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি দিকনির্দেশনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :