প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৬

সেনবাগ বিএনপি নেতা মো. মাসুদের ওপর থেকে দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার

মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলা বিএনপি নেতা মোঃ মাসুদের ওপর থেকে দলীয় কার্যক্রম হইতে বিরত থাকার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার স্বাক্ষরিত এক পত্রে ওই বিরত থাকার আদেশটি প্রত্যহারের চিঠি প্রেরন প্রেরণ করে। মোঃ মাসুদ সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামের মৃত খায়রুল হক কাশেমের ছেলে। দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ প্রত্যাহারের একটি কপি শুক্রবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন।

জানাগেছে, সেনবাগ উপজেলার বিএনপির সদস্য মোঃ মাসুদকে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন চলাকালে ৪ ফেব্রুয়ারি ২৬ ব্যানার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের কথা কাটাকাটির জেরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দলীয় এক জরুরি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় সকল কার্যক্রম হইতে বিরত থাকার আদেশ প্রদান করা হয়।

কিন্ত গত ১২ ফেব্রুয়ারি ২০২৬  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন তার ভূমিকা ও পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করে উক্ত আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এরআলোকে গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার স্বাক্ষরিত এক চিঠিতে তার ওপর আরোপিত আদেশ প্রত্যাহার করা হয়। চিঠিতে বলা হয় উক্ত আদেশ ব্যাপারে সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসন হইতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব, জয়নাল আবদিন ফারুক সাহেব সম্মতি জ্ঞাপন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি আশা করে যে,তার ভবিষৎ কর্মকান্ডে দলের জন্য ইতবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর