প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সম্মানে যুবদল নেতা রাজনের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান (রাজন)।
শনিবার সন্ধ্যায় বসুরহাট গ্রান্ড হোটেল এন্ড পার্টি সেন্টার  মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা জাহিদুর রহমান রাজন।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জাহিদুর রহমান রাজন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের ক্রান্তিলগ্নে এবং সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা যে অবদান রাখছেন, তার প্রতি সম্মান জানিয়েই আজকের এই ক্ষুদ্র আয়োজন।” তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা সবসময় প্রত্যাশিত।

ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর