
উপজেলা প্রতিনিধি, সদর :
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইজদীতে র্যালি, মতবিনিময় সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ জন্য সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :