প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২৬

নোয়াখালী হকার্স সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর জাতীয় হকার্স সমবায় সমিতির সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজী আবুল কাশেম অভিযোগ করে বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যে সংবাদ প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, এটি তাকে রাজনৈতিকভাবে হয়রানির একটি অপচেষ্টা।

তিনি আরও বলেন, “যদি প্রকৃতপক্ষে কোনো জমি সংক্রান্ত বিরোধ থাকতো, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইনগতভাবে মামলা হতো। কিন্তু তা না করে ব্যক্তিগতভাবে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

তিনি সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউছুফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সেন্টুসহ সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর