প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২৬

স্বাস্থ্যসেবায় উন্নয়নের কথা, সিভিল সার্জনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

উপজেলা প্রতিনিধি, সদর : দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।

রবিবার (২২ মার্চ) দুপুরে মাইজদীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে।

এ সময় স্বাস্থ্যসচিব সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের আশ্বাস দেন। আউটসোর্সিং জনবল নিয়োগের টেন্ডার ও স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ সম্পর্কে অবগত হয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ এবং জেলা প্রশাসক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর