প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২৬

জেলা ক্রিকেট লীগ ২০২৪–২০২৫-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নোয়াখালী জেলা ক্রিকেট লীগ ২০২৪–২০২৫-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মাইজদীতে শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, যিনি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. শাহজাহান শহীদ ভুলু স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্টদের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলার ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর