প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২৬

জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় স্বাধীনতার চেতনা পুনর্ব্যক্ত

উপজেলা প্রতিনিধি, সদর :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম, শামসুদ্দোহা মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, যা চিরকাল জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এরপর বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, অধিকার ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর