প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ মার্চ, ২০২৬

মাইজদীতে জেলা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে ২৮ মার্চ শনিবার জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা-১৪৩২ মাইজদীর এন লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুল ভবনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার সূচনাপর্বে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি ও এন লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ লায়লা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন কৈশোর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক দুলাল পোদ্দার এবং জেলা শাখার সহ সভাপতি সুদাস চন্দ্র রক্ষিত। তাঁদের সুচারু মূল্যায়নে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঞ্জীত দাস, মনসুর আহমেদ, রাখি রায় ও দিবা ভট্টাচার্য।

এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৬ বছর বয়সী কিশোর বিভাগ এবং ১৬ বছর থেকে তদূর্ধ্ব সাধারণ বিভাগে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে তাদের সঙ্গীত প্রতিভার স্বাক্ষর রাখেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও প্রসারের লক্ষ্যে নিয়মিতভাবে সারা দেশে এ ধরনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সংস্কৃতিচর্চা আরও বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফলাফল (কিশোর বিভাগ) প্রথম মানে প্রথম স্থান অর্জন করেন সঞ্চিতা আইস, দ্বিতীয় স্থান (যুগ্মভাবে) ঋষব মজুমদার ও জেসিকা জিনান নারিশা, দ্বিতীয় মান (যুগ্মভাবে) অন্বেষা রাণী নাথ ও অস্মিতা ভৌমিক।

আরও পড়ুন

  • . এর আরও খবর