প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ এপ্রিল, ২০২৬

“যুব প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদ বিতরণ, সেরা প্রশিক্ষণার্থী হৃদয়”

উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মোট ৬৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য ও কৃষি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ ও ডেপুটি কো অর্ডিনেটর মো. মোতাহার রহমান। প্রশিক্ষণ শেষে সেরা প্রশিক্ষণার্থী হিসেবে সামছুদ্দিন হৃদয়কে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রথম স্থান অর্জন করেন আনিসা তাবাসসুম, দ্বিতীয় স্থান আব্দুল মালেক এবং তৃতীয় স্থান লাভ করেন আমিমুন ইসলাম। বেস্ট কর্মী হিসেবে স্বীকৃতি পান ফারুক উদ্দিন সম্পদ, আজিজুল হক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ রিয়াজ ও মো. শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ মোশারফ হোসেন এবং সিনিয়র প্রশিক্ষক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, যুব উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্তরা স্বনির্ভর হয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর