
উপজেলা প্রতিনিধি, সদর
বিএনপি-জামায়াতের নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে মাইজদীতে নারী সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ।
বুধবার ৮ নভেম্বর বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা পারভীন, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নারী সমাজের প্রতি আহব্বান জানান বক্তারা। সমাবেশে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও সাধারণ নারীরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :