প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২৬

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
সোমবার (১২ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং নোয়াখালী-০৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। এছাড়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল করা এবং মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর