• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬

আগ্রাসন ও শোষণের বিরুদ্ধে জাগরণের আহ্বানে নববর্ষ উদযাপন

উপজেলা প্রতিনিধি, সদর :
যুদ্ধ, আগ্রাসন ও শোষণের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বানকে সামনে রেখে মাইজদী টাউন হলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র, শিশু কিশোর মেলা ও মুক্তধারার যৌথ উদ্যোগে নোয়াখালী টাউন হল চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ ও সংস্কৃতি বিষয়ক কুইজ, “যেমন খুশি বাঙালি সাজো” প্রতিযোগিতা এবং বাঙালি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ারুল হক। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অজয় দত্ত। সংগীত পরিবেশনায় তবলায় সঙ্গ দেন তপন মজুমদার। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুনতাহার প্রীতি।

“যেমন খুশি সাজো” প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিটুল তালুকদার। এ সময় সায়মা আক্তার, নোমান, রনি ও সাকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিবি মরিয়ম পলির সার্বিক সহযোগিতা ছিল।

আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহিদ মিনার ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে টাউন হলে এসে সমাপ্ত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নববর্ষ উদযাপন নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর