• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি :

কোম্পানিগঞ্জ বসুরহাটে পুবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং এর ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল বুধবার সকাল ১১টায় কোম্পানিগঞ্জ বসুরহাট শাখার উদ্যোগে বসুরহাট পৌর মার্কেটে তিন দিন ব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়। লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস ডিজিটাল লেনদেনে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন কার্যক্রম করা হয়। পূবালী ব্যাংক পিএলসির বসুররহাট শাখার ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ও ক্যাম্পেইন বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ।

আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার,পৌর মার্কেটের বিভিন্ন ব্যবসায়িক রাজনৈতিক নেতা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূবালী ব্যাংকের গ্রাহকরা। এসময় বক্তারা বলেন লেনদেনে প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে নগদ অর্থের ব্যবহার কমাতে এবং ক্যাশলেস ডিজিটাল লেনদেন বাড়াতে সকলকে আহ্বান করেন। সেই সাথে পূবালী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস ও মোবাইল-অ্যাপ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময়ে বুথ কর্মকর্তারা জানান তিন দিন ব্যাপী এই কার্যক্রমে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকসহ সব ধরনের গ্রাহকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে ফ্রী ব্যাংক হিসাব খোলা। তাৎক্ষণিক ফ্রী ডেবিট কার্ড প্রদান,পাই-অ্যাপে রেজিষ্ট্রেশন,বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন, বাংলা কিউআর,পজ সহ বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে পৌরসভার সকল ব্যবসায়ী ও গ্রাহকগণকে ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্ভুদ্ধ করতে বর্ণাঢ্য র‍্যালী করা হয় যা পৌরসভার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর