• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬

মা হারালেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন

কোম্পানীগঞ্জ উপজেলা :
কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এর মাতা হাজেরা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ এপ্রিল) রাত ১০টায় কোম্পানীগঞ্জের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মরহুমার নিজ ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হরল দীঘী মসজিদের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার আমীর খন্দকার ইসহাক, জেলা জামায়াত নেতা ইসমাইল হোসেন মানিক, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, উপজেলা বিএনপি নেতা আবদুল মতিন লিটন সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাযায় শরিক হন। এছাড়া জেলার ৫ আসনের সংসদ সদস্য মোঃ ফখরুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন৷

অধ্যক্ষ বেলায়েত হোসেন এর পিতা মরহুম হাবিব উল্লাহ দীর্ঘ ৩০ বছর আগে মারা যান। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন অধ্যক্ষ বেলায়েত হোসেন। ৪ ভাই ২ বোনের মধ্যে অধ্যক্ষ বেলায়েত হোসেন ৪র্থ।
অধ্যক্ষ বেলায়েত হোসেন তাঁর শিক্ষক পিতার আদর্শ লালন করে নিজেকেও একজন শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি বর্তমানে কবিরহাট মডেল কেজি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

ছাত্রজীবন থেকে বেলায়েত হোসেন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত হন। ওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ -কবিরহাট) আসনের এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর