
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সহ শিক্ষক তানভীর আহমেদের সঞ্চালনায়, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি কমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -নোয়াখালী জজ কোটের এপিপি ও বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জুর।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি সেকান্তর মিয়া,ডেসটিনি কলেজের প্রভাষক মাওলানা মোতালেব, বিশিষ্ট সমাজ সেবক এস এম ফরিদ আখতার, আলা উদ্দিন এম এস সি সহ বিশিষ্ট গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
আপনার মতামত লিখুন :