• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬

সদরে ১২০০ লিটার অবৈধ পেট্রোল উদ্ধার, ডিবির অভিযানে আটক ৩

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত পেট্রোল উদ্ধার করেছে। এ সময় তেল মজুদ ও পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয় এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই এলাকার মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পন্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ সূত্র জানায়, লক্ষীনারায়ণপুরে হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসতভিটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদের তথ্য পেয়ে ডিবি নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে আটক এবং তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত তেল ও জব্দকৃত গাড়ি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর