• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ না হতেই নতুন সূচি সামনে পেল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ, যা শেষ হবে ২ মে। এরপর ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই দুটি ম্যাচ ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত।

এদিকে জুন মাসে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন।

সবশেষ গত মার্চে বাংলাদেশ সফর করে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। আর বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে ২০২১ সালের নভেম্বরে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন

  • . এর আরও খবর