
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতে ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭ তম তিরোধান দিবস উপলক্ষে বেগমগঞ্জের চৌমুহনীতে সত্যনারায়ণ সেবামন্দিরে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, বেগমগঞ্জের মাটি ও গণমানুষের নেতা বরকত উল্ল্যা বুলু নেতৃত্ব ভক্তদের আহারে জন্য চাউল, ডাল, তেল সহ নৈত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন। রামঠাকুর সেবামন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
প্রধান আলোচক ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল। এ সময় আরও বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, শ্রী শ্রী রামঠাকুরের জন্মতিথি হলো মাঘী শুক্লা দশমী তিনি ১২৬৬ বঙ্গাব্দের ২১শে মাঘ, ১৮৬০ সালের ২রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে জন্মগ্রহণ করেন এই পবিত্র তিথিতে প্রতি বছর তাঁর জন্মোৎসব পালিত হয়। অপরদিকে রাম ঠাকুরের তিরোধান হলো ১৯৪৯ সালের ১ মে (বাংলা ১৮ বৈশাখ, ১৩৫৬), অক্ষয় তৃতীয়ায় নোয়াখালীর চৌমুহনীতে তাঁর পার্থিব শরীর ত্যাগ হয়। প্রতি বছর এই পুণ্য তিথিতে তাঁর স্মরণে, বিশেষ করে কৈবল্যধামে, অগণিত ভক্তের উপস্থিতিতে পূজা, নগর কীর্তন ও ধর্মসভার মাধ্যমে “তিরোধান উৎসব” পালিত হয় ।
তিনি কৈবল্যনাথ নামেও পরিচিত ছিলেন এবং বহু ভক্তের আশ্রয়স্থল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা বিএনপির সাবেক ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যা, জেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রনি চৌধুরী ইমন, সাবেক ট্রাষ্টি তুষার বাবু জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক চৌমুহনী পৌর যুবদল নিজাম উদ্দিন, সাবেক বেগমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি স্বপন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ মাসুদ, বেগমগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শংকর মজুমদার, সদস্য সচিব শোভন দাস, খেলা ঘরের সভাপতি দিপক আইচ, পৌর আহবায়ক নীল কমল, সদস্য সচিব রিমন, উপজেলা যুবদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাতসহ প্রমুখ।
এই সময় জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঠাকুর রামচন্দ্র দেব সমাজ থেকে কুসংস্কার, বৈষম্য ও অনাচার দূর করে একটি মানবিকবোধসম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন আজীবন। তিনি সত্য ও শান্তির বারতা নিয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের পাশে সব সময় থাকবো।
আপনার মতামত লিখুন :