• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

সেনবাগ শেখ আব্দুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার পূর্ব জনপদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নিজ সেনবাগ শেখ আব্দুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সকালে  মাদ্রাসার সভা কক্ষে এই দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার  পরিচালনা কমিটির  সভাপতি শেখ বদরুল হাছান মামুনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ আজিম চৌধুরী।

মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাদরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছায়দুল হক, মাদ্রাসা পরিচালনা পরিচালনা কমিটির সদস্য হেদায়েত উল্ল্যা মিয়াজী, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলনা আনোযার হোসাইন, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জসিম, সাবেক ইউপি সদস্য ইলিয়াছ ভুঁইয়া মেম্বার ও আলী আক্কাস মেম্বার, পরীক্ষার্থী ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন রাফিয়া আফনানসহ  প্রমুখ।

অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের  কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, দরবেশের হাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শেখ মফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন

  • . এর আরও খবর