• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শকে মো. আকাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বশিরুল্লাহ রোড এলাকায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাখাল ব্যাপারীর বাড়ির মহি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ গত দুই বছর ধরে ডেকোরেটরের কাজ করছিলেন। শনিবার দুপুরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর