• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে “চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা সাঁতার ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ-২০২৬”।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশের ক্রীড়া পঞ্জিকা ২০২৫-২০২৬ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়রা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া চর্চা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাহিনীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন সদস্যদের কর্মোদ্যম আরও বাড়ায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর