প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬

দাগনভূঞায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ২ হাজার কৃষক

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ২ হাজার কৃষকের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন। এসময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর